লংগদু যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ১৭:২০আপডেট : ০৮ জুন ২০১৭, ১৭:২২

বিএনপি রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে শক্তিশালী প্রতিনিধি দল গঠন করেছে বিএনপি। বুধবার (৭ জুন) মধ্যরাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৯ জুন শুক্রবার সকাল নাগাদ প্রতিনিধি দল লংগদুতে পৌঁছাবে। ঢাকা থেকে প্রতিনিধি দলে বিএনপির সুকোমল বড়ুয়াসহ আরও  দুয়েকজন যুক্ত হবেন। এছাড়া চট্টগ্রাম থেকেও যুক্ত হবেন কয়েকজন ।’
জানা গেছে, আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি লংগদু পরিদর্শন শেষে খালেদা জিয়ার কাছে প্রতিবেদন দেবেন। এক্ষেত্রে পরিস্থিতি বুঝে সংবাদ সম্মেলন হতে পারে।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের নির্দেশে লংগদু যাচ্ছি। ফিরে এসে সেখানকার পরিস্থিতির ওপর রিপোর্ট দেবো তাকে।’
উল্লেখ্য, গত ৭ জুন বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সামলোচনা করে বলেন, ‘বিএনপি সম্প্রতি মোরা’য় ক্ষতিগ্রস্ত এলাকা এবং লংগদুতেও প্রতিনিধি পাঠায়নি। এছাড়া হাওর অঞ্চলে মাত্র একজনকে পাঠিয়ে দায় সেরেছেন খালেদা জিয়া।’

যদিও হাওর অঞ্চলে ত্রাণ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান পৃথকভাবে ত্রাণ বিতরণ করেছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

/এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক