আ.লীগকে একতরফা নির্বাচনের স্বপ্ন ভুলতে হবে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ১৫:৪৪আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:৪৪

রুহুল কবীর রিজভী আওয়ামী লীগকে ৫ জানুয়ারির মতো আবারও একতরফা নির্বাচনের স্বপ্ন  ভুলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার যদি সহায়ক সরকার হয়, তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে একতরফাভাবে। যা নৌকা মার্কার প্রার্থীদের জন্য সহায়ক। অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সেটি সহায়ক হবে না। জনগণ স্বৈরাচারী মুঢ় অহমিকার পুনরাবৃত্তি হতে দেবে না।’

বুধবার রাজধানীর নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী।

রিজভী আহমেদ বলেন, ‘৫ জানুয়ারির পর শেখ হাসিনার ভোটারবিহীন সরকারের কোনও বৈধতা নেই। সর্বকালের সব অবৈধ স্বৈরাচারী সরকার জবরদস্তী পছন্দ করে। গণতন্ত্রের পথ, সুষ্ঠু ভোটের পথ তারা বিষাক্ত মনে করে। বাংলাদেশে বর্তমান শেখ হাসিনার সরকারও একই পথ অনুসরণ করছে।’

বিএনপি নেতা রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘ক্ষমতায় থাকতে এতই আপ্লুত যে, নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের কথা শুনলেই তারা মূর্ছা যান। ক্ষমতার প্রতি তীব্র আবেগ এদের বিবেককে বিবশ করে দিয়েছে। অবৈধ ক্ষমতা দম্ভে অতিকায় স্বেচ্ছাচারী রূপ ধারণ করেছে আওয়ামী লীগ। তাই ডাইনোসোরের মতো খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন দেশবাসী ক্রমাগভাবে দেখে আসছে। শেখ হাসিনার অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনগুলোতে ভোটারদের শান্তিপূর্ণ ভোট প্রদানের কোনও সুযোগ ছিলনা। সেখানে ছিল বারুদের গন্ধ, লাশের মিছিল, রক্তের স্রোত। শেখ হাসিনার অধীনে নির্বাচনের একটি খেতাব এখন সর্বজন স্বীকৃত। সেটি হচ্ছে ফেনী মার্কা নির্বাচন।’

রিজভীর দাবি, ‘অঙ্গীকার ভঙ্গের দল হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ বারবার অঙ্গীকার ভঙ্গ করেছে। এই অঙ্গীকার ভঙ্গের মধ্য দিয়ে প্রমাণিত হয় জনগণকে তারা পরোয়া করে না, জনমতকে তারা উপহাস করে।’

তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে কোনও লাভ হবে না। সংবিধান হিমালয় পর্বত নয় যে, তাকে নড়ানো যাবে না। দেশ ও জনগণের প্রয়োজনে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধনও সংবিধানের বিধান।’ 

রিজভী মনে করেন, ‘নৌকার বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে। ক্ষমতাসীনরা এবার শেখ হাসিনার অধীনে নির্বাচনের চেষ্টা নিলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর  হবে।’

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম