অর্থমন্ত্রীর বক্তব্য বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৭, ১৭:৩০আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৭:৩৯

খেলাফত মজলিস বিচার বিভাগ ও বিচারকদের নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। এ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছেন দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। রবিবার (৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।
বিবৃতিতে খেলাফত মজলিসের আমির ও মহাসচিব বলেন, ‘অর্থমন্ত্রীর ওই বক্তব্য রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেশকে নতুন সংকটে ফেলার অপচেষ্টার অংশ। ওই বক্তব্য স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় হুমকিস্বরূপ, একইসঙ্গে তা আদালত অবমাননার সামিল।’
খেলাফত মজলিসের এই দুই শীর্ষ নেতা বলেন, ‘‘আওয়ামী লীগ সবসময় ক্ষমতার স্বার্থে আদালতকে ব্যবহার করতে চায়। ষোড়শ সংশোধনীর মাধ্যমে তারা উচ্চ আদালতকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণের নেওয়ার প্রচেষ্টা চালায়। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় সরকারের সে অপচেষ্টা হোঁচট খেয়েছে। ষোড়শ সংশোধনী বাতিল রায় ভোট ও ভোটারবিহীন আওয়ামী সরকার ও ‘অকার্যকর’ সংসদের বিরুদ্ধে যাওয়ায় তারা আদালত ও বিচারকদের বিরুদ্ধে বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন এবং অনভিপ্রেত বক্তব্য দিতে শুরু করেছেন।’’
বিবৃতিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান মোহাম্মদ ইসহাক ও ড. আহমদ আবদুল কাদের।

আরও পড়ুন-

রায়ে খুশি খালাস পাওয়া গোলাম মোস্তফার আইনজীবী

বিশ্বজিৎ হত্যা: শুধু দু’জনের ফাঁসি বহাল, অনেকের সাজা কমলো

/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি