সংলাপের আগেই ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৪:০৪আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৪:০৪

ওবায়দুল কাদের (ফাইল ফটো) বিএনপি সংলাপের আগেই নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, যা উচিত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর সেতুভবনে এক চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই অনুষ্ঠানে তেতুলিয়া ও কালাবদর নদী, পায়রা নদী, কারখানা নদী এবং মেঘনা নদীতে ৪টি সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই করা হয়।

ইসি নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ৩শ’টি আসনের গ্যারান্টি চায়, সে গ্যারান্টি না দিলে বিএনপির কাছে ইসি নিরপেক্ষ হবে না। ৩শ’ সিটের কম পেলে তারা খুশি হবে না। এমনকি কুমিল্লার নির্বাচনে জিতেও তারা কারচুপির অভিযোগ করেছে।’

এ সময় বিএনপির সহায়ক সরকারের দাবির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে সহায়ক সরকারের প্রয়োজন নেই। আওয়ামী লীগ বাধ্য নয় সহায়ক সরকার দিতে।’

/পিএইসি/এসএনএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের