আ. লীগ সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ১২:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৩:০০

বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘দেশ, রাষ্ট্র ও বিচার বিভাগ ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে’ দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা দেশের বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার চূড়ান্ত খেলায় মেতে উঠেছে। দেশবাসীর কাছে এটা স্পষ্ট যে, এ সরকারের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই। এ সংসদ জনগণের ভোটে নির্বাচিত সংসদ নয়।’
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে জামায়াত আমির এসব অভিযোগ করেন।
মকবুল আহমাদ বলেন, ‘‘স্বয়ং প্রধানমন্ত্রী ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘নিয়ম রক্ষার নির্বাচন’ হিসেবে ঘোষণা দেন। কিন্তু ক্ষমতার মোহ তার ঘোষণা বাস্তবায়ন করা থেকে তাকে বিরত রাখে। সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বেপরোয়া হয়ে পড়েছে। দেশ, জাতি, রাষ্ট্র ও বিচার বিভাগকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
মকবুল আহমাদ দেশ, জাতি, রাষ্ট্র ও বিচার বিভাগকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি আদায়ের জন্য ১৭৩ দিন হরতাল করেছিল। এখন আওয়ামী জোট সরকার সবার মতামত অগ্রাহ্য করে, পুনরায় ক্ষমতায় আসা নিশ্চিত করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এর ফলে শুরু হয়েছে এক মহাসংকট। আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করলে জনগণ সেই নির্বাচন বয়কট করবে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম