মানুষের ভয়ে বন্যা দুর্গত এলাকায় যায় না সরকার: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ১২:৫১আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১২:৫১

সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল নোমান সাধারণ মানুষের ভয়ে সরকার বন্যা দুর্গত এলাকায় যায় না বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘মানুষকে ভয় পায় বলেই বন্যা দুর্গত এলাকায় যাওয়ার প্রয়োজন মনে করছে না সরকার। তারা ভোটারবিহীন রাজনীতি করে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই তাদের কোনও দায়বদ্ধতা নেই।’

বুধবার বেলা ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বন্যার্তদের জন্য দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ ও এই কাজের অগ্রগতি জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নোমান অভিযোগ করে বলেন, ‘সরকারের কোনও দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তাদের দিখিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা থাকলেও বানভাসিদের জন্য তার কোনও দায়বদ্ধতা নেই।’

মানুষের ভয়ে বন্যা দুর্গত এলাকায় যায় না সরকার: নোমান তিনি আরও বলেন, ‘বিএনপির জাতীয় ত্রাণ কমিটির সদস্যরা বন্যা দুর্গতদের পুনর্বাসনের কর্মসূচি শুরু করেছেন। ইতোমধ্যে দুর্গত কিছু প্রধান জেলায় আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। দরিদ্র কৃষকদের ধানের চারা দেওয়ার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে সীমিত সংখ্যা গরীবদের হাঁস-মুরগী দেওয়া হবে। ঈদের সময়ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে স্বেচ্ছাশ্রম দেব। তবে স্থায়ী সমাধানের জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ।

 

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি