রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সেনা মোতায়েনের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩১

বাংলাদেশ খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

কক্সবাজারের বিভিন্ন স্থানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হক।  কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণের পর দলটির পক্ষ থেকে সেখানের পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করা হয়।

মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে শিশু ও নারীর সংখ্যা বেশি। ফলে ত্রাণ বিতরণে শিশু খাদ্যের প্রয়োজন বেশি। অন্যদিকে শরণার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সবার কাছে প্রয়োজন মতো ত্রাণ পৌঁছাচ্ছে না।  এসব সমস্যা সমাধানে সেনাবাহিনী মোতায়েন জরুরি।’

মাহফুজুল হক আরও  বলেন,  ‘টয়লেট, বিশুদ্ধ পানি সংকট রয়েছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে। টয়লেট না থাকায়  বিশেষ করে নারীরা দুর্ভোগে রয়েছেন। টয়লেট  না থাকায় সেখানের পরিবেশ নষ্ট হচ্ছে। অনেকেই ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন। কিন্তু শরণার্থীদের প্রয়োজন বিবেচনা না করে ত্রাণ বিতরণের ফলে সুফল আসেছে না। ’

রোহিঙ্গাদের নিবন্ধন প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে না উল্লেখ করে  মাহফুজুল হক বলেন, ‘যারা নিবন্ধিত নয়, তারা ত্রাণ পাচ্ছে না। অন্যদিকে নিবন্ধন প্রক্রিয়া ধীর গতিতে হচ্ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।’

রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে দিতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়ে  মাহফুজুল হক বলেন,  ‘মুসলিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যাওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া কঠিন।  এ কারণে অন্যান্য মুসলিম দেশগুলোকে আহ্বান জানাতে হবে, তারাও যেন বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গাকে নিয়ে আশ্রয় দেয়।’

দলটির পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে টিউবওয়েল , টয়লেট, মেডিক্যাল ক্যাম্প, মসজিদ স্থাপন করা হয়েছে বলেও জানান  মাহফুজুল হক।

 আরও পড়ুন:

‘রোহিঙ্গা সংকটের সঙ্গে মিয়ানমারের ইতিহাসও জড়িয়ে আছে’

 

 

/সিএ /এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম