রোহিঙ্গা ইস্যুতে জাতীয় কমিটি গঠনের ঘোষণা বি. চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৫

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সমাবেশে অন্যান্যের মধ্যে বি. চৌধুরী

মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াতে একটি জাতীয় কমিটি করার ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।  একইসঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে কয়েকটি প্রস্তাবও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে তিনি এ ঘোষণা ও প্রস্তাবনা দেন।  ড. কামাল হোসেন ও বি. চৌধুরীর নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় কমিটি গঠন ছাড়াও আরও তিন ধরনের কর্মসূচির ঘোষণা দেন বদরুদ্দোজা চৌধুরী।  এর মধ্যে রয়েছে ঢাকাস্থ রাশিয়া, চীন ও ভারতের দূতাবাসে যাওয়া,  জাতীয় পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে দেশের পাঁচটি প্রধান শহরে সমাবেশ করা এবং ভারত, চীন ও রাশিয়ায় বাংলাদেশের দূত পাঠানো।

পাঁচ শহরে সমাবেশের ব্যাপারে তিনি বলেন, ‘জাতীয় পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে দেশের পাঁচটি প্রধান শহরে সমাবেশ করা হবে।  সর্বশেষ সমাবেশ হবে কক্সবাজার বা চট্টগ্রামে।  শেষ সমাবেশে আমরা ১০ লাখ লোককে জড়ো করতে চাই।  এর মাধ্যমে আমরা নির্যাতিত রোহিঙ্গাদের জানাতে চাই, আমরা তাদের পাশে আছি।’

/এসটিএস/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান