দুর্বৃত্তদের কোনও দল নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৭, ১৩:৪২আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১৪:০৩

ওবায়দুল কাদের (ফাইল ফটো) দুর্বৃত্তদের কোনও দল নেই। তাই তাদের ভয় না পেতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না।  আমরা  সবসময় আপনাদের পাশে আছি।’

বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বৌদ্ধ সম্প্রদায়কে বলবো নিজেদের কখনও মাইনোরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৌদ্ধ সম্প্রদায়ের যেকোনো বিপদে আগে আওয়ামী লীগকে জানাবেন। দুর্বৃত্তদের কোনও দল নেই। দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের দল ও সরকারের  জিরো টলারেন্সে।’

বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে। তবে এর বিরুদ্ধে সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে।  আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীকেও সে অনুযায়ী নির্দেশনা দেওয়া আছে।’

মন্ত্রী বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। সামনে বৌদ্ধদের প্রবারণা উৎসবেও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থার করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দিপু মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

আরও পড়ুন:

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ১৯৯২ সালের মিয়ানমার নীতিতে যা আছে
রোহিঙ্গাদের যেভাবে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ
চাল বিক্রির লাইসেন্স বাধ্যতামূলক করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম