প্রধান বিচারপতি ইস্যুতে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ০১:০০আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১১:৩১

বিএনপি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অস্ট্রেলিয়া যাওয়ার আগে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে বিএনপি। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ বিষয়ে কথা বলতে পারেন বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন হবে কিনা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

শায়রুল কবির খান বলেন, ‘তবে শনিবার সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।’

এদিকে প্রধান বিচারপতির বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণিত হয়েছে সরকার জোর করে অসুস্থ বানিয়ে তাকে বিদেশ পাঠিয়েছে। ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রীর, আক্রোশের বিষয়টিও উঠে এসেছে তার (প্রধান বিচারপতি) বক্তব্যে।’

তিনি আরও বলেন,  ‘প্রধান বিচারপতির সঙ্গে সরকারের এ ধরনের আচরণ গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য মারাত্মক বিষয়। এক ব্যক্তিকে কেন্দ্র করে ক্ষমতার যে কাঠামো তৈরি হয়েছে, প্রধান বিচারপতির সঙ্গে সরকারের আচরণ তা স্পষ্ট করেছে। উচ্চ আদালতের সঙ্গে এমন ব্যবহারের ফলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়ল।’

শামা ওবায়েদ বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকেও এভাবে অসুস্থ বানিয়ে হাসপাতালে পাঠিয়েছিল সরকার। আর এটাই হচ্ছে আওয়ামী লীগের মৌলিক স্বভাব।’

এদিকে, শুক্রবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘এটা গোটা জাতির কাছে পরিষ্কার যে, প্রধান বিচারপতিকে তারা (সরকার) জোর করেই বিদেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা করছে। সরকার বিচার বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, যেহেতু তিনি (প্রধান বিচারপতি) ষোড়শ সংশোধনী বাতিলের একটা রায় দিয়েছেন। যে রায়ে সত্য ঘটনা ও দেশের বর্তমান অবস্থা উঠে এসেছে। এটা সরকারি দল সহ্য করতে পারছে না। তারা মনে করছে, এটা তাদের জন্য সমস্যা হবে।’

 আরও পড়ুন:  

অস্ট্রেলিয়ার পথে প্রধান বিচারপতি


সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে: প্রধান বিচারপতি
‘প্রধান বিচারপতির বক্তব্যে অসৎ উদ্দেশ্য আছে’
ছয় কারণে চিন্তিত আ. লীগ
চিকিৎসকের ‘ছাড়পত্র’ নিয়ে শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া

/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী