৪ দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ২১:৩৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২১:৪০

খালেদা জিয়া কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯ টায় গুলশান ২-এ তার বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাত ৯টায় খালেদা জিয়া  গুলশান ২-এ তার বাসভবন ফিরোজা’য় এসে পৌঁছান।’ 
উল্লেখ্য, গত শনিবার সকালে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়ে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। যাওয়ার পথে ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে তার গাড়িবহরে হামলা হয়।  ভাঙচুর করা হয়েছে বৈশাখী, একাত্তর, চ্যানেল আই ও ডিবিসি সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের  গাড়ি। এ সময় কয়েকজন সাংবাদিক আহত হন।
হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করা হয় বিএনরি পক্ষ থেকে।

আরও পড়ুন: ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহর পার হতেই দুই বাসে আগুন

/এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি