৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে আ.লীগের সাত দিনের কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ২০:৩৬আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২০:৪২

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের একটি মুহূর্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে  ইউনেস্কো ‘ঐতিহাসিক দলিলের’ স্বীকৃতি দেওয়ায় সাত দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার (০১ নভেম্বর) দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় এই কর্মসূচি নেওয়া হয়। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ৩ নভেম্বর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ৪ নভেম্বর দেশব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যালি, ৫ নভেম্বর দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, ৬ নভেম্বর রাজধানী ব্যতীত সারাদেশে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা-সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং ৯ নভেম্বর ঐতিহাসিক ওই ভাষণের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এক বিবৃতি এ কর্মসূচি পালনের জন্য দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী