২৩ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ১৩:০৬আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:৩৮

২৩ শর্তে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল (ছবি: ফোকাস বাংলা) মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সঙ্গে ২৩টি শর্ত দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে বিএনপির এ সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি সরকার আমাদের সার্বিক সহযোগিতা করবে।’

সমাবেশের অনুমতি দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রত্যাশা করবো শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও প্রশাসনের কাছ থেকে আরও সহযোগিতা পাবো।’ এসময় সরকারি দলের নেতাদের চরম উস্কানির পরও শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

কোনও ধরনের উস্কানি দিয়ে বিএনপির সমাবেশে সমস্যা তৈরি না করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে গত তিনদিনে অন্তত শতাধিক দলীয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়েও হয়রানি করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আহমদ আজম খান, নিতাই রায় চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।

/এএইচআর/এসএনএইচ/এমও/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম