বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা হ‌লেই ব্যবস্থা: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ১২:২৮আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১২:৫৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি) রবিবার (১২ নভেম্বর) বিএন‌পির সমা‌বে‌শে কোনও ধর‌নের বিশৃঙ্খলা হ‌লে আইন-শৃঙ্খলা বা‌হিনী ব্যবস্থা নে‌বে ব‌লে হুঁশিয়ারি উচ্চারণ ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

শ‌নিবার (১১ নভেম্বর) সকা‌লে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ে গুরুদুয়ারা নানক শাহী‌তে নানক শাহীর ৫৪৮ তম জন্মবা‌র্ষিকীর‌ অনুষ্ঠা‌নে ‌সাংবা‌দিক‌দের সামনে তিনি এই কথা ব‌লেন। ওবায়দুল কা‌দের ব‌লেন, ‘বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হলে সরকার সহযোগিতা করবে। তবে কোনও ধরণের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে সরকারের আইন-শৃঙ্খলাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কোনও পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছেছে কিনা- এরকম প্রশ্নের জবাবে তি‌নি ব‌লেন, ‘মহামান্য রাষ্ট্রপ‌তির কা‌ছে পদত্যাগপত্র আসার আগে আমি নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না তি‌নি পদত্যাগপত্র পা‌ঠি‌য়ে‌ছেন কিনা। আমি যতটা জা‌নি এখ‌নও পৌঁছায়নি। যখন পৌঁছা‌বে তখন আকা‌শে চাঁদ ওঠার মতো জান‌তে পার‌বেন।’

বাংলাদেশের শিখ ধর্মাবলম্বীদের পাশে সরকার সবসময় আছে জা‌নি‌য়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আশ্বাস দিচ্ছি, গুরু নানক শাহীর ভক্ত যারা বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশ সরকার তাদের পাশে থাকবে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।’

উল্লেখ্য, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (১২ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে অনুমতিপত্র গ্রহণ করেন। প্রতি বছর ৭ নভেম্বর বিএনপি বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এ বছর নানা কারণে সমাবেশ করতে দেরি হয়েছে। সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন- রবিবার সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

/পিএইচসি/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে