আ. লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সেমিনার শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৮:৩৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:৪০

৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ (ছবি- সংগৃহীত)

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে  শনিবার (২৫ নভেম্বর) ‘৭ মার্চ: আলোকের ঝর্ণাধারা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ’ স্বীকৃতি প্রদান উপলক্ষে এ দিন সকাল ১০টায় বিএমএ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবীশ ও বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি।

সেমিনারে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং তথ্য ও গবেষণা উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর সাইদুর রহমান খান।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আডভোকেট আফজাল হোসেন সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সেমিনারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: 

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে: ওবায়দুল কাদের

/পিএইসি/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম