খালেদা জিয়া আত্মস্বীকৃত দুর্নীতিবাজ: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ১২:৫৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৩:০৬

খালেদা জিয়া আত্মস্বীকৃত দুর্নীতিবাজ: হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া কালো টাকা সাদা করে প্রমাণ করেছেন তিনি দুর্নীতি করে টাকা কামিয়েছেন। তাই তিনি একজন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।’

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া ও তার পরিবারের বিদেশে পাচার করা অর্থ-সম্পদ দেশে ফেরত আনার দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটি।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার বদৌলতে বাংলাদেশ দুর্নীতিতে পর পর পাঁচবার চ্যাম্পিয়ন হয়। তার ছেলে তারেক রহমানকে জনগণ আলিবাবা চল্লিশ চোরের থেকেও বড় চোর বলে আখ্যায়িত করেছে। সৌদি আরবে যে ১১ জন যুবরাজ গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে দুইজন স্বীকার করেছেন তারা জিয়া পরিবারের কাছে থেকে টাকা নিয়েছিলেন।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যেভাবে সিঙ্গাপুর থেকে তাদের দুর্নীতির টাকা ফেরত আনা হয়েছে একইভাবে সৌদিআরব থেকেও টাকা ফেরত আনা হোক।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ।

আরও পড়ুন:
খালেদা জিয়াকে নিয়ে বিএনপির যে হিসাব

/এসও/এসএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের