মুক্তিযোদ্ধা সমাবেশের অনুমিত নিয়ে গড়িমসি করেছে সরকার: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৪:১১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে সমাবেশ করার অনুমতি নিয়ে সরকার গড়িমসি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার মহানগর নাট্যমঞ্চে সমাবেশ উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় নেতাকর্মীদের প্রবেশ নিয়ে কৃর্তপক্ষের সঙ্গে বকবিতাণ্ডা হয়। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।  

এদিকে, আজ বেলা ২টায় মূল অনুষ্ঠান শুরু হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ফখরুল ইসলাম বলেন, ‘আজ মুক্তিযোদ্ধাদের সমাবেশের অনুমতি নিয়ে সরকার গড়িমসি করে। মাইক ও হল ব্যবহার করতে দেওয়া হয়নি। এখানেও আমাদের হস্তক্ষেপ করতে হয়। আশা করবো ভবিষ্যতে মুক্তিযোদ্ধা দলের কোনও অনুষ্ঠানে সরকার বা সরকারের প্রশাসন কোনও বাধা দেবে না।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে যারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন তাদের নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গঠিত হয়েছে।’

মুক্তিযোদ্ধা দল সঠিক আর্দশ তুলে ধরতে কাজ করে যাচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো, মুক্তিযোদ্ধের চেতনা ও জনগণের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুলে ধরার কাজ করছে সংগঠনটি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাৎ, সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

আরও পড়ুন:
আল্লামা শফীর গ্রেফতার দাবি ওলামা লীগের

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের