‘খালেদা ও হাসিনার ছবি পাশাপাশি রাখুন, দেখুন কাকে ঈমানদার মনে হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ১৩:০৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৩:১৪

সমাবেশের মঞ্চে অন্যান্যের মধ্যে হাছান মাহমুদ (ছবি- ফোকাস বাংলা) নির্বাচনের সময় যারা মুসলমান বনে যায়, তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া আমার মায়ের বয়সী। আমি তাকে সম্মান করতে চাই। কিন্তু যখন দেখি তিনি মেয়ের বয়সী সাজসজ্জা করেন, তখন আর সম্মান করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ও শেখ হাসিনার ছবি পাশাপাশি রাখুন। দেখুন, কাকে দেখলে ঈমানদার মনে হয়।’
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে গণতন্ত্র রক্ষা, সন্ত্রাস ও জঙ্গি দমনে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলেম ওলামা সমাবেশে ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
সমাবেশে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘আজ ৫ জানুয়ারি, ২০১৪ সালের এই দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই দিনকে মাথায় রেখে ইউনাইটেড ইসলামী পার্টি এক মাস আগে এই উদ্যানে সমাবেশের আবেদন করেছিল। বিএনপি তারও দুই সপ্তাহ পরে আবেদন করে। কিন্তু আগেই ইউনাইটেড ইসলামী পার্টিকে অনুমতি দিয়ে দেওয়া হয়। ফলে একটি দলকে অনুমতি দেওয়ার পর আরেকটি দলকে অনুমতি দেওয়া যায় না। একবার অনুমতি হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ আবেদন করলেও অনুমতি দেওয়া সম্ভব ছিল না।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অনুমতি না পেয়েও সমাবেশের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। বিএনপির এখন জনগণের ওপর ভরসা নেই। তারা ষড়যন্ত্র করতে চায়।
আরও পড়ুন-
নির্ধারিত সময়ে নির্বাচন হবে: হানিফ
রাজনৈতিক কৌশলের কারণেই সমাবেশ করিনি: রিজভী

/সিএ/টিআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম