হারের শঙ্কায় আলোচনা চাইছে না সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১৫:২০আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:৫৭

ড্যাবের মেডিক্যাল ক্যাম্পে মির্জা ফখরুল আগামী নির্বাচনে হারের শঙ্কা থেকেই সরকার আলোচনায় যেতে চাইছে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হলে হারের শঙ্কা আছে সরকারের।’
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির মহাসচিব। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এক ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। অনুষ্ঠানটি মির্জা ফখরুল উদ্বোধন করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি, নির্বাচনকালীন সময়ে আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। আমরা আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না। তাদের অধীনে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হতে পারে না।’
তিনি দাবি করেন, ‘আমাদের কথা তারা শুনছেও না, সে কথায় তারা যেতেও চায় না। তারা জানে যে নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু অবাধ হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে তাদের ভরাডুবি হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব জানান, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপির রূপরেখা সময়মত জানানো হবে। প্রত্যেকটি বিষয়েরই একটি সময় আছে। সেই সঠিক সময়ে অবশ্যই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে আমরা তুলে ধরবো।’

অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সিরাজউদ্দিন আহমেদ, আতাউর রহমান ঢালীসহ ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের