শঙ্কা থাকলেও খালেদা জিয়ার জামিনে খুশি বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৫:৪৯আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৬:০০

বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ মার্চ) আদালতের এ আদেশে আনন্দিত দলটির নেতারা। তবে এ জামিন আবেদনের বিরুদ্ধে সরকার আপিল করতে পারে এমন শঙ্কাও করছেন তারা।

সোমবার খালেদা জিয়ার জামিন আদেশের পর বাংলা ট্রিবিউনকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রয়ায় বিএনপির নেতারা এসব তথ্য জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের আদেশে আমরা খুশি। এখন আমরা সব প্রসেস সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।’

তিনি আরও বলেন, ‘এখন দেখার বিষয়, জামিনের ব্যাপারে সরকার আপিল করে কিনা। আশা করবো, সরকার এ নিয়ে আর বাড়াবাড়ি করবে না। সরকার আপিল না করলে আশা করি কালকে মধ্যে তিনি (খালেদা জিয়া) বের হয়ে যাবেন।’

বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জামিনের আবেদন করেছি। আদালত তা মঞ্জুর করেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা আইনিভাবে মামলা মোকাবিলা করবো। আশা করি ম্যাডাম এ মামলা থেকে খালাস পাবেন।

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম