তত্ত্বাবধায়ক ফেরাতে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে চিঠি দিচ্ছে বিএনপি

সালমান তারেক শাকিল
০৪ এপ্রিল ২০১৮, ০১:২৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৩:৪৪

বিএনপি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে কমনওয়েলভুক্ত দেশগুলোকে চিঠি দেবে বিএনপি। আগামী ১৬ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এ সংস্থাটির সম্মেলনের আগেই এ চিঠি দেওয়া হবে। বিএনপির আন্তর্জাতিক উইংয়ে কাজ করেন—এমন দায়িত্বশীল একাধিক ব্যক্তি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।



আন্তর্জাতিক উইং সূত্রটি জানায়, চিঠিতে বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশ, খালেদা জিয়ার বিচার প্রক্রিয়া এবং আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার যৌক্তিকতা তুলে ধরা হবে।
বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশের সংখ্যা ৫৩টি।
সূত্র জানায়, মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির কূটনৈতিক উইং একটি বিশেষ বৈঠক করে। এ বৈঠকে চূড়ান্ত হয় চিঠি দেওয়ার সিদ্ধান্ত। বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমদসহ অনেক শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে আন্তর্জাতিক উইংয়ে চূড়ান্তভাবে যুক্ত করা হয়।
সূত্র জানায়, বিগত একমাসে অন্তত পাঁচবার বৈঠক করে আন্তর্জাতিক উইং। সর্বশেষ মঙ্গলবার রাতের বৈঠকে সিদ্ধান্ত হয় কমনওয়েলথভুক্ত দেশগুলোকে চিঠি দেওয়ার। এরই মধ্যে চিঠির খসড়া তৈরি হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে আজকালের মধ্যে কাজে ফিরলেই তার উপস্থিতিতেই তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে চিঠি চূড়ান্ত করা হবে। মির্জা ফখরুল অসুস্থবোধ করায় সোমবার (২ এপ্রিল) থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে সরাসরি উত্তর দেননি। তবে তিনি বলেন, ‘আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। এখনও আলোচনা হয়নি। আলাপ করবো সামনে। দেখা যাক।’
চেয়ারপারসনের কার্যালয়ের প্রভাবশালী একটি সূত্র জানায়, সবশেষ পরিস্থিতির মধ্যে আট সিনিয়র নেতার বিরুদ্ধে ব্যাংক লেনদেনের বিষয়টিও যুক্ত হয়েছে। এছাড়া সামগ্রিকভাবে বিরোধী দলের রাজনীতির বিষয়টি যুক্ত থাকবে চিঠিতে।

 

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের