জনগণের সঙ্গে সম্পর্কের কারণে মানুষ আমাকে ভোট দেবে: হাসান সরকার

আদিত্য রিমন
১০ এপ্রিল ২০১৮, ০৬:০০আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ০৬:১২

হাসান উদ্দিন সরকার জনগণের সঙ্গে সম্পর্কের কারণে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণরায় পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এই সাবেক এমপি বলেন, আমি এলাকায় থাকি। জনগণের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আমার অতীত কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে বলে মনে করি। তাই ভোটররা আমাকে ভোট দেবেন। সোমবার (৯ এপ্রিল) দলীয় মনোনয় পাওয়ার পর রাত ১১টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন এই রাজনীতিক।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৯টায় গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসান উদ্দিন সরকার বলেন, আজ  ধানের শীষ সাধারণ মানুষের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই দেশনেত্রী খালেদা জিয়ার ধানের শীষের কারণে মানুষ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে বলে বিশ্বাস করি। এতে আমার কোনও কৃতিত্ব থাকবে না।

বিএনপি সূত্র জানিয়েছে, গাজীপুরের বর্তমান মেয়র এম এ মান্নানকে গুলশানে ডেকে নিয়ে নতুন প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। তারেক রহমানও তার সঙ্গে কথা বলেছেন।

হাসান উদ্দিন সরকার বলেন, আমি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ, হাজার হাজার কর্মী অত্যাচারিত, নির্যাতিত। আমি তাদের মাঝে বেঁচে আছি। তাদের সুখ-দু:খ মানেই আমার সুখ-দু:খ।

বিএনপি’র মনোনয়ন পাওয়ায় আল্লাহ তাআলা’র কাছে শুকরিয়া আদায় করেন হাসান সরকার। তিনি বলেন, আমি আল্লাহ’র কাছে শুকরিয়া করছি। দেশের এই কান্তিকালে দেশনেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ রয়েছেন। তার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি লাখ লাখ কর্মীদের প্রত্যাশা। আজ নেতাকর্মীরা অত্যাচারিত, নির্যাতিত। তাদের ঐক্যবদ্ধ করে দেশনেত্রী খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ যেন আল্লাহপাক সফল করেন সেই লক্ষ্যে কাজ করে যাবো।

হাসান উদ্দিন সরকার বলেন, জনগণের ভোটে যেন নির্বাচিত হতে পারি সেই লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে কাজ করবো। নির্বাচিত হলে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করবো। তখন মাস্টার প্ল্যান বলে দেবে, অগ্রাধিকারের ভিত্তিতে কোনটা প্রথম করা দরকার। আর কোনটা শেষে করতে হবে।

নির্বাচনি ইশতিহার তৈরির কাজ চলছে বলেও জানান হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, আমি সাবেক সংসদ সদস্য হিসেবে আমার কর্মকাণ্ড নিয়ে বলতে চাই না। তবে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল-কলেজ, মসজিদ এমন কোনও জায়গা নেই যেখানে আমি কাজ করিনি।

 

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের