কোটা সংস্কার দাবি অবিলম্বে মেনে নিতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ০৬:৩১আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ০৬:৩৫

খেলাফত মজলিস রাজধানীতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী সাধারণ ছাত্রদের ওপর  হামলা ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।  একইসঙ্গে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ারও আহবান জানিয়েছে দলটি। সোমবার এক বিবৃতিতে দলের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সরকার শক্তি প্রয়োগ করে, গ্রেফতার নির্যাতন চালিয়ে সাধারণ ছাত্রদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। একদিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে ছাত্রলীগের সশস্ত্র হামলায় সাধারণ ছাত্ররা আহত হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের শন্তিপূর্ণ এ আন্দোলনকে সহিংস করে তোলার জন্যে সরকারই দায়ী। কিন্তু জনবিচ্ছিন্ন সরকারের পক্ষে সাধারণ ছাত্রদের এ উত্তাল আন্দোলনকে কোনওভাবেই স্তিমিত করা সম্ভব নয়।

খেলাফত মজলিস নেতারা বলেন, অস্ত্র আর গায়ের জোরে সব সময় সবকিছু করা সম্ভব নয়। সরকারি চাকরীতে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ ছাত্রদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারকে এ দাবি অবিলম্বে মেনে নিতে হবে। একইসঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলাকারীদের বিচার করতে হবে। গ্রেফতারকৃত সাধারণ ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

/সিএ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের