খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৫:৩৮আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৬:০২

  খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী

২০ দলীয় জোট নেত্রী, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া জেলখানায় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা আ. ন.ম শামসুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এক যুক্ত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

এতে  বলা হয়, জেল কর্তৃপক্ষ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ও খালেদা জিয়ার আত্মীয়-স্বজনদের তার সঙ্গে দেখা করতে না দেওয়ায় তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠা আরো বেড়ে গিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, খালেদা জিয়াকে গ্রেফতারের পর থেকেই তার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, জেলখানায় তার প্রাপ্য সুযোগ-সুবিধা দিতেও গড়িমসি করা হচ্ছে। এ থেকে বোঝা যায়, সরকার প্রতিহিংসামূলকভাবে এগুলো করছে। বিএনপি’র নেতৃবৃন্দ ও খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা তার শারীরিক অবস্থার আরও অবনতির আশংকা করছেন। তাকে মুক্ত পরিবেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে।

খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার ইচ্ছা অনুযায়ী মুক্ত পরিবেশে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই দুই শীর্ষনেতা। 

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম