বিএনপি আর্থিক খাতের দুর্নীতি তুলে ধরবে বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ০১:৩৭আপডেট : ০৯ মে ২০১৮, ১৭:৪৪

বিএনপি দেশের আর্থিক খাতের দুরবস্থা ও দুর্নীতির চিত্র তুলে ধরবে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার (১০ মে) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ব্যাংকিং খাতের পরিস্থিতি জানাবে দলটি। বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানায়, আগামী জুনে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটকে সামনে রেখেই আর্থিক খাতের অব্যবস্থাপনার বিষয়টি সামনে আনা হচ্ছে। এক্ষেত্রে ব্যাংক সেক্টর ও অর্থ লুটপাটকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরই মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিশেষজ্ঞ ও দলীয় নেতারা এ কাজ শেষ করে এনেছেন। অর্থনীতিবিদ মাহবুবউল্লাহও এ কাজে যুক্ত আছেন।

সূত্র জানায়, আগামী নির্বাচনের আগে ইশতেহার তৈরির আগে দেশের বিভিন্ন খাতভিত্তিক পর্যালোচনা করবে বিএনপি। পরবর্তীতে শিক্ষা ও প্রশাসনসহ আরও নানা বিষয়ে দলীয় গবেষণা ও অবস্থান তুলে ধরা হতে পারে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ বিষয়ে জানতে বিএনপির একাধিক নেতাকে ফোন করা হলেও তারা কেউ রিসিভ করেননি।

বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বাংলা ট্রিবিউনকে জানান, ‘ব্যাংকিং খাতের দুর্নীতি ও লুটপাট, বিশেষ করে গত দুই বছরে ব্যাংক সেক্টরের অস্থিরতা, সরকারি লোকদের যুক্ততা এবং বিদেশে টাকা পাচারের বিষয়গুলো উঠে আসতে পারে। এ কাজ করতে গিয়ে দেশে-বিদেশে অর্থনৈতিক প্রতিষ্ঠান ও সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সাহায্য নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে এ বিষয়গুলো তুলে ধরা হতে পারে। তবে দিনের কোন সময়ে সংবাদ সম্মেলন হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের