তাদের দেশপ্রেম নিয়েও মানুষ সন্দেহ শুরু করেছে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৮, ২০:০৮আপডেট : ১৩ মে ২০১৮, ২০:১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন  বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মালিক বাংলাদেশ ও দেশের জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্যাটেলাইট নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা দেশ জাতির সাফল্যকে মেনে নিতে পারে না, হীনমন্যতায় তাদের কোনও জুড়ি নেই। আমি তো আগেই বলেছি, তাদের দেশপ্রেম নিয়েও মানুষ সন্দেহ শুরু করেছে।’ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘এই স্যাটেলাইটের মালিক বাংলাদেশ এবং দেশের ১৬ কোটি মানুষ। আমরা বিএনপিকেও এর সঙ্গে যুক্ত করি। কিন্তু বিএনপি বলছে, ‘স্যাটেলাইটের মালিকানা চলে গেছে দুজন লোকের হাতে।’আমাদের কথা হলো, কোন সেই দুই জন মানুষ? এর তথ্য-প্রমাণ বিএনপিকে দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারে, তার জন্যও তাদের উচ্চমূল্য দিতে হবে।’’

অনেক ছোট-মাঝারি অর্জনের সঙ্গে কিছু বড় বিজয়ও হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘মোটা দাগে বলতে গেলে তিনটির কথা বলতে হয়। এগুলো হলো, সীমান্ত বিজয়, সমুন্দ্র বিজয় ও মহাকাশ বিজয়।’  তিনি আরও বলেন, ‘আজকে বঙ্গবন্ধু স্যালেলাইট ফ্লোরিডার অরলেন্ডো ক্যানেডি স্পেস সেন্টার থেকে যে ঐতিহাসিক শুভযাত্রা সূচনা করলো, সেটা এখন অন দ্য ওয়ে টু অরবিট। এটা আমাদের জন্য বিশাল বিষয়। বিশেষ করে যারা সম্প্রচারের সঙ্গে যুক্ত। এতদিন আমরা ভাড়া করে স্পেস নিয়ে সম্প্রাচার করতাম। এখন নিজেরাই নিজেদের সামর্থ্য দিয়ে সম্প্রচার করতে পারবো। এবং আমাদের যেটা সাশ্রয়, সেটা এক্সপোর্ট করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের স্বর্ণদুয়ার উন্মোচিত হলো। তার মানে সমৃদ্ধির আরেকটি ধাপ আমরা অতিক্রম করলাম। এটা শুধু বিজয় নয়, এটা ঐতিহাসিক বিজয়। শুধু সাফল্য নয়, ঐতিহাসিক সাফল্য।’

খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির অভিযোগ পুরোনো। এটা তাদের ভাঙা রেকর্ড। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রাজশাহী, সিলেট, বরিশালসহ ৫ সিটিতে জিতেছিল। কিন্তু তারপরও তারা রেজাল্ট নিয়েও নালিশ করেছিল। কাজেই এটা তাদের পুরনো অভ্যাস।’

 

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের