সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে গ্রেফতার করে নাই: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ১৫:০৮আপডেট : ১৪ মে ২০১৮, ১৬:৫৩

বক্তব্য রাখছেন আবদুল্লাহ আল নোমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকার গ্রেফতার করে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সোমবার (১৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য সরকার গ্রেফতার করে নাই। কোনও স্বৈরাচার কখনও তার প্রতিপক্ষকে ছেড়ে দেওয়ার জন্য কারাগারে নিয়ে যায় না। এটারও কোনও নজির নেই যে, কোনও রাজনৈতিক নেতাকে সারাজীবন কারাগারে  রাখতে পেরেছে।’

সংবিধানকে পুরোপুরি বদলে দেওয়া হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কোথায় গেছে। সংবিধানকে পরিপূর্ণভাবে বদলে দেওয়া হয়েছে। সংবিধানে একজনকে ক্ষমতা দেওয়া হয়েছে। একজন চাইলে জাতীয় নির্বাচন করতে পারে, আবার পিছিয়ে দিতে পারে। বিনা ভোটে নির্বাচিত পার্লামেন্টের এমপিরা কিন্তু এখন আসনে বসেই নির্বাচন করতে পারবেন। আমরা যারা বিরোধীদলে আছি, তাদেরকে মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রেখে, সংসদ সদস্যের স্বপদে বহাল থেকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয়েছে।’  

আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে নোমান বলেন, ‘এই যে তারা বলেন খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি, তাকে ফৌজদারি মামলায় গ্রেফতার করা হয়েছে, এমন বক্তব্য কতটা অশালীন বলে বোঝানো যাবে না। তিনি গ্রেফতার হয়েছেন রাজনৈতিক কারণেই, ফৌজদারি মামলা দেওয়া হয়েছে। একটা মিথ্যা ও সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। রাজনৈতিক ইচ্ছাই পূরণ করেছে আওয়ামী লীগ। কিন্তু এই ইচ্ছা আমরা পূরণ হতে দেবো না।’

নির্বাচনে অংশ নেওয়া আন্দোলনের একটি অংশ দাবি করে তিনি বলেন, ‘সেখানে আমরা প্রমাণ করতে চাই, নির্বাচনে আমরা আছি।নির্বাচনে আমরা থাকবো। যদি খুলনা এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা এবং জালিয়াতি ঘটে, তাহলে আমরা রাজপথে থেকে প্রতিহত করবো।’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— লেবার পার্টির ভাইস চেয়ারম্যান ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস.এম ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামসহ অন্যান্য নেতারা।

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান