সরকার পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ১৩:২৩আপডেট : ৩০ মে ২০১৮, ১৩:২৯

জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা। বুধবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘সরকার পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। দেশনেত্রীকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে।’

তিনি বলেন, ‘আজকের দিনে আমাদের দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে শপথ নিয়েছি যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো এবং দেশনেত্রীকে মুক্ত করবো।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’  জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ওলামা দলের উদ্যোগে জিয়াউর রহমানের কবরে দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দীন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মির্জা ফখরুলের নেতৃত্বে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে টিএন্ডটি খেলার মাঠে গরীবদের মাঝে ইফতার সামগ্রী, শুকনা খাবার ও কাপড় বিতরণ করা হয়।
আরও পড়ুন- সরকার সরাতে জাতীয় ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম