কল্পলোকের অবাস্তব বাজেট: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৯:১৬আপডেট : ০৭ জুন ২০১৮, ২০:১৭

এইচ এম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে কল্পোলোকের অবাস্তব বাজেট বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (৭ জুন) বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের উদ্দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে এরশাদ বলেন, ‘এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাস্তবতার সঙ্গে বাজেটের ও মিল নেই। এই বাজেট হচ্ছে ঘাটতির রেকর্ড করা বাজেট। এ বাজেট দিয়ে মনোতুষ্টি করা গেলেও সাবির্কভাবে দেশের কল্যাণ হবে না।’

তিনি বলেন, ‘জনগণের করের টাকায় ঋণের নামে লুটপাট হওয়া ব্যাংকগুলোর ঘাটতি পূরণ করার কথা বলা হয়েছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।’
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘এ বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগে উৎসাহ দেওয়ার কোনও বিষয় নেই। সুশাসন প্রতিষ্ঠায় কোনও উদ্যোগ বা দিকনির্দেশনাও নেই।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ভোটারদের তুষ্ট করার জন্যই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বাস্তবের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আমাদের দেশের ভোটাররা অনেক সচেতন। বিশাল অঙ্কের ঘাটতি বাজেট দিয়ে তাদের তুষ্ট করা যাবে না।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম