প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৮, ১২:৫১আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৪:৫৭

নয়া পল্টনে বিএনপি`র সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৬ জুলাই) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিদের বলেছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিএনপি নির্বাচনে আসবে এটি ধরে নিয়েই সবাইকে এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমি প্রধানমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, আপনি কোন আধ্যাত্মিক ক্ষমতার জোরে জানতে পারলেন আপনার অধীনেই বিএনপি নির্বাচনে আসবে? আপনি তো অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে লোহার সিন্দুকে আটকে রেখেছেন। বিএনপি প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে অংশ নেবে না।’

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে বিদ্যমান সমস্যা সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, ‘আমি সরকারের প্রতি আহ্বান জানাই, সন্ত্রাস ও প্রতারণার পথ ছেড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে এই সমস্যার সমাধান করুন। একইসঙ্গে এ আন্দোলনের যুক্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিন। হামলাকারীদের গ্রেফতার করুন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিন।’

বর্তমানে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনও পরিবেশ নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘বেগম জিয়াকে ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না। প্রধানমন্ত্রী মনে হয় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে খুলনা-গাজীপুর মার্কা নির্বাচনকে বুঝিয়েছেন। শেখ হাসিনার অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হয়নি বা হবেও না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়াকে কীভাবে বন্দি রেখে আরেকটি জালভোটের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়, প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যেও সেরকম ইঙ্গিতই পাওয়া গেছে। কিন্তু পাতানো নির্বাচনের ষড়যন্ত্র কোনও কাজে আসবে না।’

খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ৭ জুলাইয়ের প্রতিবাদ সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদে ৮ জুলাই ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি জানান, এখন পর্যন্ত ৯ জুলাইর প্রতীকী অনশনেরও অনুমতি পাওয়া যায়নি।

আরও পড়ুন- সব দল নির্বাচনে অংশ নেবে: প্রধানমন্ত্রী

/এএইচআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের