জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ১৬:১৯ আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:১৮

হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন আহমেদ সংগীতশিল্পী শাফিন আহমেদ জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে হুসেইন মুহম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আগামী নির্বাচনে তিনশ’ আসনেই অংশ নিতে প্রস্তুতি আছে জাতীয় পার্টির। তবে বিএনপি নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে ভিন্ন পরিকল্পনা আছে বলেও জানান তিনি। শাফিন আহমেদ যোগ দেয়ায় জাতীয় পার্টিতে আরও অনেক সংস্কৃতিকর্মী যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

উল্লেখ্য, শাফিন আহমেদ গত বছরের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম এর এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন।

/এসটিএস/ওআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
বিকাশে বিল পরিশোধ করে স্মার্ট টিভি জেতার সুযোগ
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
সরঞ্জাম এলেই রাজধানীতে চালু হচ্ছে শিশুদের নতুন পার্ক, জানালেন প্রশাসক
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার