ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদকে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৭ জুলাই) দুপুরে সেতুমন্ত্রীর হাসপাতালে অধ্যাপক মোজাফফরকে দেখতে যাওয়ার বিষয়টি সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ নিশ্চিত করেছেন।
শেখ ওয়ালিদ জানান, হাসপাতালে ওবায়দুল কাদের কিছু সময় অবস্থান করেন এবং অধ্যাপক মোজাফফরের চিকিৎসার খোঁজ-খবর নেন।
মেডিসিন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীনের অধীনে চিকিৎসাধীন মোজাফফর আহমদ অ্যাপোলোর আইসিইউতে ভর্তি আছেন ২১ জুলাই থেকে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
অধ্যাপক মোজাফফরের ন্যাপ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক।








