শিক্ষার্থীদের আন্দোলন এই মুহূর্তে নিয়ন্ত্রণে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৮, ১৬:১১আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৮:২৮

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেল তিনটায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

শিক্ষক অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ছাত্রছাত্রীরা তাদের যুক্তিসঙ্গত আন্দোলনের পর ঘরে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই ঘরে ফিরে গেছে।’
এ সময় ওবায়দুল কাদের গতকাল ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকায় হামলার জন্য আবারও বিএনপিকে দায়ী করে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যকে সমর্থন করেছেন তখনই প্রমাণ হয়েছে শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলনের ওপর ভর করে তারা রাজনৈতিক নোংরা খেলায় মেতে উঠেছে। এই আন্দোলনকে তারা সরকার পতনের আন্দোলনে রূপ দিতে চেয়েছে।
শাহবাগ ও সায়েন্স ল্যাব এলাকায় হামলার সঙ্গে ছাত্রদল ও জামায়াত শিবির জড়িত বলে দাবি করে তিনি বলেন, ‘এসব হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত প্রমাণ দিতে পারলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/ইএইচএস/ওআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম