ঈদের আগে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবি গণসংহতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৮, ২১:২২আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:২৪

ঈদের আগে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবি গণসংহতির নিরাপদ সড়কের দাবিতে হওয়া আন্দোলনের সঙ্গে যুক্ত গ্রেফতার হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।
গ্রেফতার ছাত্র ফেডারেশনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন।
রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করে জোনায়েদ সাকি বলেন, ‘হামলাকারীদের গ্রেফতার না করে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে সরকার। অথচ হামলার শিকারদেরই গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এর ভেতর দিয়ে আন্দোলনের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়েছে।’
তিনি বলেন, “একদিকে সরকার বলছে, ‘আমরা দাবি মেনে নিয়েছি। আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ অন্যদিকে আন্দোলনের প্রতি সহানুভূতিশীলদের গ্রেফতার করা প্রমাণ করেছে সরকারের এসব ইতিবাচক কথাবার্তা পুরোটাই লোক দেখানো ও প্রতারণামূলক।”
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য জান্নাতুল মরিয়ম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম