চামড়া শিল্পকে ধ্বংস করতে সিন্ডিকেট: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৮, ১৯:৫৩আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২০:৩৭

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চামড়া শিল্পকে ধ্বংস করতে সিন্ডিকেটভিত্তিক কাজ চলছে। চামড়ার দাম কমিয়ে দিয়ে গরিবের হক নষ্ট করতে কাজ করছে তারা। সরকারকে এ চাক্রান্ত রুখে দিতে হবে। শুক্রবার (২৪ আগস্ট) বরিশালের চরমোনাই মাদ্রাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নির্বাচনে কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠা হয়। ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয়। দলীয় ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি দলাদলি, মারামারি, হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে। অন্যদিকে ইসলামি রাজনীতি হিংসা-বিদ্বেষ দূর থেকে ইনসাফপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে।’

রেজাউল করীম আরও বলেন, ‘দলাদলি ও বৈষম্যমূলক রাজনীতির কবল থেকে মুক্তির একমাত্র উপায় ভারসাম্যের রাজনীতি তথা ইসলামি রাজনীতির চর্চা করা। শান্তি ও মুক্তি পেতে সকলকে নোংরা রাজনীতি পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা সৈয়দ মুহাম্মদ জিয়াউল করীম প্রমুখ।

/সিএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের