বিশেষ ক্ষমতা আইনে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৭





রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) দেশব্যাপী আবারও নতুন করে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘দেশব্যাপী আবারও নতুন করে বিশেষ ক্ষমতা আইনে অথবা নিজেরাই নাশকতার মতো ঘটনা ঘটিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। গত কয়েক দিনে প্রায় চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’
সরকার আতঙ্কে ভুগছে মন্তব্য করে রিজভী বলেন, ‘গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও দুঃশাসনের কাদায় আটকে পড়ে এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের মাধ্যমে মরণ কামড় দিচ্ছে তারা। পুরনো মামলা চালু করা এবং নাশকতার অভিযোগ এনে দেশব্যাপী নেতাকর্মীদের মামলায় জড়ানো হচ্ছে। অভিযোগের ধরন একই রকম। সুতরাং মামলাগুলো যে পরিকল্পিত, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ’
কিছু দিন আগেও গণমাধ্যমের সুবাদে দেখা গেছে, পুলিশ ছাত্র ও যুবকদের পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে হয়রানি করছে উল্লেখ করে রিজভী বলেন, ‘ঠিক এখন একই কায়দায় ককটেল বা অন্যান্য বিস্ফোরক বস্তু দেখিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে।’
‘জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক চক্রান্ত হচ্ছে, বিএনপি ক্ষমতায় এলে পরিস্থিতি ভয়াবহ হবে’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘আকস্মিকভাবে সাম্প্রদায়িক বিভাজনের আওয়ামী নেতার বক্তব্য অশুভ চক্রান্তের ইঙ্গিতবাহী। আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমে পড়েছেন ওবায়দুল কাদের সাহেবরা ।’
‘সংবিধানের ২৮ অনুচ্ছেদে সব ধর্মের মানুষের সমান অধিকার সম্বলিত যে বিধান সংরক্ষিত আছে, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য সেই অধিকারকেও বিপন্ন করার উসকানি’ বলে উল্লেখ করেন রিজভী।
‘বিএনপি ক্ষমতায় এলে এক লাখ মানুষকে হত্যা করা হবে’, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, ‘এ তথ্য কোন পরিসংখ্যান ব্যুরো থেকে সংগ্রহ করেছেন তিনি তা জানতে চাই। এ তথ্যের উৎস কী হাসানুল হক ইনু, না সজীব ওয়াজেদ জয়? এক লাখ লোক মারা যাওয়ার আশঙ্কা করছেন কেন তোফায়েল আহমেদ? আপনাদের কোন অপকর্মের কারণে এ আশঙ্কা করছেন? ’
রিজভী আরও বলেন, ‘বিএনপি তো এর আগে অনেকবার ক্ষমতায় এসেছে, কিন্তু কোথাও তো রক্তক্ষরণের কোনও দৃষ্টান্ত নেই। আপনাদের কোন অন্যায়-অপরাধের কারণে এত ভয় পাচ্ছেন? আপনাদের এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ঘরবাড়ি ছেড়ে দোকানপাট, গরু ছাগল বিক্রি করে ঢাকাসহ বিভিন্ন শহরে মানবেতর জীবনযাপন করছেন।’
বিরোধী দলের নেতাকর্মীদের দেখামাত্র আওয়ামী লীগ হামলা করে, জখম করে বলে দাবি রিজভীর। তিনি বলেন, ‘বিরোধী দল ও মতের যেকোনও ব্যক্তিই ভোলা এলাকায় বসবাস করতে পারছেন না। নিজেদের অপকর্মের প্রতিশোধ হতে পারে, এ আশঙ্কায় কি তোফায়েল আহমেদ মানুষ হত্যার কাল্পনিক তথ্য দিচ্ছেন? আসলে ভবিষ্যতে ব্যাপক হত্যার ভীতি ছড়িয়ে জনসমাজে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছেন তিনি। বিরোধী দল দমনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করছেন? বিএনপি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে না।’

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের