সিইসিসহ তিনজনকে জোনায়েদ সাকির আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫২

সিইসি কে এম নূরুল হুদা ও জোনায়েদ সাকি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য গণসংহতি আন্দোলনের আবেদন খারিজ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দলটির নিবন্ধনের আবেদন খারিজ কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও আইন মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকির পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ পাঠান।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করে গণসংহতি আন্দোলন। এ বছরের ৮ এপ্রিল নির্বাচন কমিশন থেকে বলা হয়, আবেদনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের দুটি প্রবিধান পরিষ্কার করা হয়নি। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়। পরবর্তীতে এ দুটি প্রবিধানের বিষয়টি ঠিক করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ২২ এপ্রিল নির্বাচন কমিশনে দাখিল করে গণসংহতি। কিন্তু গত ১৯ জুন আইন অনুসারে আবেদন সঠিক হয়নি উল্লেখ করে তা খারিজ করে দেওয়া হয়।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম