সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ দুপুরে, চলছে পুলিশের তল্লাশি

সালমান তারেক শাকিল, সিলেট থেকে
২৪ অক্টোবর ২০১৮, ১২:০৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৩:৩৬

সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়েছে পুলিশ

জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরীর মোড়ে মোড়ে অতিরিক্ত তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ অক্টোবর) দুপুর দুইটায় নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ শুরু হবে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনও নেতাকর্মীকে আটকের খবর পাওয়া যায়নি।

এদিকে, ফ্রন্টের নেতারা অভিযোগ করেছেন—সমাবেশকে কেন্দ্র করে সিলেটের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে। সুনামগঞ্জ থেকে সিলেট আসার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সমাবেশে লোক আসতে বাধা সৃষ্টি করা হচ্ছে।

বিএনপির সুনামগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক মুনাজ্জির সুজন বাংলা ট্রিবিউনকে জানান, সুনামগঞ্জ থেকে সিলেটে আসতে লামাগাজি ও জাউয়া এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সুনামগঞ্জ শহর থেকে কোনও গাড়ি আসতে দিচ্ছে না। জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কাজে তৎপর পুলিশ সরেজমিন সিলেটের তালতলা, জিন্দাবাজার মোড়, কোর্ট পয়েন্ট, কিন ব্রিজ এলাকা, নগরীর বাসস্ট্যান্ডসহ কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ  দেখা গেছে।

সকাল ১০টার দিকে রেজিস্ট্রারি মাঠে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়েছে। মাঠে প্রবেশে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন নেতাকর্মীরা।

ড. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানোর খবর এসেছে। এখনও কোনও আটকের খবর নেই।’

বিশ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটে মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে বাসায় বাসায় তল্লাশি চালানোয় নেতাকর্মীরা আতঙ্কে আছে।’

সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তায় নিয়োজিত বাড়তি পুলিশ ঐক্যফ্রন্টের সমাবেশে তার দলের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের আমন্ত্রণ পেয়েছেন বলেও জানান মুনতাসির আলী।

এদিকে, বুধবার দুপুর দুইটা নাগাদ নগরীর তালতলা রেজিস্ট্রারি মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হওয়ার দুই ঘণ্টা আগে কোর্ট পয়েন্টে প্রচারপত্র বিলি করবে স্থানীয় আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার বেলা ১২টা থেকে প্রচারপত্র অভিযান শুরু হবে। ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হওয়ার আগেই কমর্সূচি শেষ হবে।

জাতীয় ঐক্ফ্রন্টের জনসভার জন্য তৈরি মঞ্চ ঐক্যফ্রন্টের কয়েকজন নেতার অভিযোগ—সমাবেশের আগে ক্ষমতাসীন দলের এমন কমর্সূচি উত্তেজনা তৈরি করতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহরের পরিস্থিতি শান্ত। নিজ নিজ কমর্সূচি পালন করবে রাজনৈতিকর দলগুলো। তল্লাশি ও চেকপোস্ট বসানো হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। যেকোনও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের