নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারির কোনও সুযোগ নেই ইসির: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৭:৩৭আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৭:৪২

জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারির কোনও সুযোগ নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছে জামায়াত। একইসঙ্গে অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকালে গণমাধ্যমে পাঠানোর এই বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই প্রতিক্রিয়া জানানেরা হয়।
দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হয়। জামায়াতের নিবন্ধন মামলাটি আপিল বিভাগে বিচারাধিন রয়েছে। এমতাবস্থায় মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারির কোনও সুযোগ নেই। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন কমিশনের এ প্রজ্ঞাপন জারি উচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল। আমরা নির্বাচন কমিশনের এ ভূমিকায় বিস্মিত।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে জামায়াত ২০০৮ সালের ৪ নভেম্বর নিবন্ধন পায়। ২০০৯ সালে তরিকত ফেডারেশনের দায়ের করা এক রিট মামলার পরিপ্রেক্ষিতে শুনানির জন্য হাইকোর্টের ৩ জন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠিত হয়। ওই বেঞ্চে শুনানি শেষে হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট বিভক্ত রায় দেন। প্রিজাইডিং জজ জামায়াতের নিবন্ধন বহাল রাখার পক্ষে ও অন্য দু’জন বিচারপতি নিবন্ধনটি আইনসম্মত হয়নি মর্মে রায় দেন। একই সঙ্গে মামলাটির সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় বিচারপতিরা আপিলের জন্য সার্টিফিকেট দেন।
আমরা এই প্রজ্ঞাপন জারির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানাই।
এদিকে, জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন জোটটির কো-চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন,‘মঙ্গলবার জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী ও মহাসচিব নুরুল ইসলাম জামায়াতের নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।’

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক