ইসির একতরফা তফসিল ঘোষণায় জাতি হতাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৬:০০

মানববন্ধনে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দেশের রাজনৈতিক দলগুলোকে এক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য নামে সাত দলীয় জোট। শুক্রবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি এ অভিযোগ করে।

মানববন্ধনে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ডাক্তার এম এ সামাদ বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সব রাজনৈতিক দলের সংলাপের সমাধান না হতেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। একতরফাভাবে তফসিল ঘোষণা করায় জাতি হতাশ। এতে রাজনৈতিক দলগুলোকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

তফসিলে নির্বাচনের তারিখ পেছানো না হলে দেশে যে কোনও পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বর্তমানে দেশ এক গভীর সংকটের সম্মুখীন উল্লেখ করে তিনি বলেন, ‘আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা পাতানো একটি নির্বাচনের চেষ্টা চলছে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— জোটের শরিক সাম্যবাদী দলের সম্পাদক হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলম প্রমুখ।

/এসজেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম