জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন হিরো আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ২১:৩২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৯





হিরো আলম (ছবি: সংগৃহীত) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য লাঙ্গল প্রতীকে প্রার্থী হতে চান মিউজিক ভিডিওর মডেল, অভিনেতা আশরাফুল আলম সাঈদ (হিরো আলম)। তিনি বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে চান।
সোমবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।
এসময় হিরো আলম বলেন, ‘আমি যদি সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হই তাহলে তাদের ও দেশের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করবো। প্রথম দিকে বগুড়া-৬ সদর আসনে নির্বাচন করার কথা বলেছিলাম। বগুড়া-৪ আসনে আমার গ্রহণযোগ্যতা বেশি। সেখানকার মানুষও আমাকে ভালবাসেন। এ কারণে সেখান থেকেই নির্বাচন করবো। হুসেইন মুহম্মদ এরশাদকে ভালো লাগে। জাতীয় পার্টি মানুষকে কথা দিলে, রাখে। এজন্য লাঙ্গলের প্রার্থী হয়েছি আমি।’
তিনি বলেন, ‘আগেও বলেছি এখনও বলছি, চেহারা দেখে মানুষের বিচার করা যায় না। প্রতিভা আর ইচ্ছাশক্তিই সবকিছু। দুই বার নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। আমি মনে করি, এটা আমার বিজয়। এলাকার মানুষ আমাকে ভালোবাসে তার প্রমাণ পেয়েছি। একাদশ সংসদ নির্বাচনেও ভোটারদের ভালোবাসার প্রতিফলন ঘটবে এবং আমাকে নির্বাচিত করবে বলেও আমার বিশ্বাস।’
মনোনয়নপত্র নেওয়ার সময় জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী থেকে শুরু করে দলটির উপস্থিত কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে হিরো আলমের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। ‘হিরো আলম এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ শ্লোগানও দিতে থাকে জাতীয় পার্টির নেতাকর্মীরা।


/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম