নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৫:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৬:৪২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।’ বুধবার (১৪ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশন ভবনে প্রবেশের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে নির্বাচন পেছানোসহ সাম্প্রতিক বিষয়ে আলোচনার কথা রয়েছে।

ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোদাব্বির খান, এস এম আকরাম, আবদুল মালেক রতন প্রমুখ।

উল্লেখ্য, বুধবার সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো মনোনয়ন প্রত্যাশীদের ভিড় শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল কার্যালয়ের সামনে আসে। এ সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরও কয়েকটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। তখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মীদের ফুটপাতের দিকে গিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এরপর তাদের ফুটপাতের দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। তখন উপস্থিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়ে। তখন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল, জুতা ও অন্যান্য বস্তু নিক্ষেপ করতে থাকে।

আরও পড়ুন: 

যে কারণে নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন টিয়ারশেল

 

/ইএইচএস/এনআই/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের