প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ২২:১০আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:১৩

আওয়ামী লীগ নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেওয়ার পরই আওয়ামী লীগের ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করা হয়েছে। ইশতেহারের দুই তিনটি স্লোগানও ঠিক করা হয়েছে। প্রতীক বরাদ্দের পরদিন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করবেন।’

শনিবার (২৪ নভেম্বর) ইশতেহার উপ-কমিটির সভার শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা ইশতেহারের খসড়া চূড়ান্ত করেছি। এই খসড়াটি আওয়ামী লীগ সভাপতির কাছে দেওয়া হবে। তিনি অনুমোদন দিলে ইশতেহার প্রকাশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে। আওয়ামী লীগের ২০১৬ সালের কাউন্সিলে যে ঘোষণাপত্র গৃহীত হয়, সেই ঘোষণাপত্রকে ভিত্তি ধরে নির্বাচনি ইশতেহার তৈরি করা হয়েছে।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা ১০ বছর ক্ষমতায় আছি, অনেক উন্নয়ন করেছি। সামনের দিনে ক্ষমতায় এলে কি করবো, সে কৌশল তুলে ধরা হয়েছে। আমাদের সরকার দেশের আর্থ সামাজিক ও ভৌত অবকাঠামোর যে ভিত্তি রচনা করেছে, দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে; তার গতিধারাকে আমরা অব্যাহত রাখতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ইশতেহারে প্রবৃদ্ধি কীভাবে বাড়ানো হবে, দারিদ্রমুক্ত ও তরুণ সমাজের উন্নয়নে কী করা হবে, তরুণদেরকে কীভাবে কাজে লাগানো যায়, উন্নয়ন কাজে ও দেশ পরিচালনার সঙ্গে তাদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায়, তাদের জীবিকা ও আয় বাড়ানো যায়, জনগণ হিতৈষী পুলিশ বাহিনী ও প্রশাসন কীভাবে করা যায়— এই বিষয়গুলো আছে। সামাজিক সামষ্ঠিক অর্থনীতি, প্রবৃদ্ধি, জিডিপি কীভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থা কী হবে, ইন্স্যুরেন্স ব্যবস্থা কী হবে, ইন্স্যুরেন্স কীভাবে ভূমিকা রাখবে, কৃষিখাতে সম্পৃক্ততার বিষয়গুলো ইশতেহারে তুলে ধরা হয়েছে।  নেত্রী (শেখ হাসিনা) এটি চূড়ান্ত করবেন।’

ইশতেহার আগামী ১১ ডিসেম্বরের দিকে প্রকাশ করা হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ড. রাজ্জাক বলেন, ‘সেটা হতে পারে। তবে প্রতীক বরাদ্দ হওয়ার পর পরই ইশতেহার দেওয়া হবে।’

প্রসঙ্গত, এটা ছিল এই উপ-কমিটির পঞ্চম এবং শেষ সভা। এর আগে কমিটি আরও চারটি সভা করে খসড়া চূড়ান্ত করেছে বলেও তিনি জানান।

এ সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, অনুপম সেন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সাত্তার মন্ডল, অধ্যাপক শফিকুজ্জামান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আক্তার্জ্জুামান, শেখর দত্ত, মেরিনা জাহান, কমিটির সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। 

আরও পড়ুন: নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের 

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম