অন্তত ১০ আসনে দুজনকে মনোনয়নের চিঠি দিয়েছে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ২১:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:৪০

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনোনয়নপ্রার্থী ও তাদের সমর্থকরা অন্তত ১০টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন একাধিক ব্যক্তি। কৌশলগত কারণে কিছু ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে না পারায় এসব আসনে দুইজন প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে।
যেসব আসনে দুইজন মনোনয়নের চিঠি পেয়েছেন তারা হলেন, ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা ও মনোয়ার হোসেন মনু, ঢাকা-৭ আসনে হাজী সেলিম এবং আবুল হাসনাত। কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ও মসিউর রহমান হুমায়ুন, পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজ ও শামসুল হক রেজা, চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর ও গোলাম হোসেন, বরগুনা-১ আসনে জাহাঙ্গীর কবির ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নরসিংদী-৩ আসনে সিরাজুল ইসলাম মোল্লা ও জহিরুল হক ভূঞা মোহন, বরিশাল-৫ এ জেবুন্নেছা হীরন ও কর্নেল (অব.) জাহিদ ফারুক, লক্ষ্মীপুর-৩ আসনে শাহজাহান কামাল এবং গোলাম ফারুক টিংকু এবং জামালপুর-৫ আসনে রেজাউল করিম হীরা ও ইঞ্জিনিয়ার মোজাফফর।
এসব প্রার্থীদের মধ্যে ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা বর্তমান সংসদ সদস্য। আর মনোয়ার হোসেন মনু যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। হাজী সেলিম ঢাকা-৭ আসনে স্বতন্ত্র এমপি। তিনি শারীরিকভাবে অসুস্থ। আবুল হাসনাত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এই মুহূর্তে অসুস্থ হয়ে ব্যাংককে চিকিৎসাধীন। আর মশিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী হিসেবে কাজ করেন। বরিশাল-৫ আসনে বর্তমান এমপি জেবুন্নেছা। ওই আসনে আরেক প্রার্থী জাহিদ ফারুক সাবেক সেনা কর্মকর্তা। নরসিংদী-৩ আসনে বর্তমান এমপি সিরাজুল ইসলাম মোল্লা। একই আসেন জহিরুল হক ছিলেন সাবেক এমপি। চাঁদপুর-১ আসনে মহিউদ্দিন খান আলমগীর বর্তমান এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ওই আসনে আরেক প্রার্থী গোলাম হোসেন এনবিআরের সাবেক চেয়ারম্যান।
লক্ষ্মীপুর-৩ আসনে বর্তমান এমপি বিমানমন্ত্রী শাহজাহান কামাল। আর গোলাম ফারুক টিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি। বরগুনা-১ আসনে বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আর জাহাঙ্গীর কবির জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পটুয়াখালী-২ আসনে বর্তমান এমপি আ স ম ফিরোজ জাতীয় সংসদের চিফ হুইপ। ওই আসনে অপর প্রার্থী শামসুল হক রেজা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের নেতারা বলছেন, কৌশলগত কারণে একটি আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এসব বিষয় চূড়ান্ত করা হবে। অবশ্য এ বিষয়ে রবিবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোনও কোনও আসনে মনোনয়নের চিঠি দুটিও দেওয়া হয়েছে। এটি করা হয়েছে টেকনিক্যাল কারণে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের