ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১২:৩৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১২:৫৭

বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। রবিবার (২৫ নভেম্বর) রাতে বিএনপির ছয় নেতাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে দলের একটি সূত্র নিশ্চিত করে।

জানা গেছে, রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ ছয়জনকে মনোনয়নের চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মওদুদ আহমদ। মনোনয়নের চিঠি হাতে পাওয়ার পর আজ (সোমবার) সকালে নিজের নির্বাচনি এলাকায় গেছেন তিনি । তার ব্যক্তিগত সহকারী মোমিনুর রহমান সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার মনোনয়নের চিঠি পেয়েছেন রবিবার। আজ সকালে তিনি নোয়াখালীতে তার নির্বাচনি এলাকায় এসেছেন।’

ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। তার স্ত্রী দিলারা হাফিজ সোমবার (২৬ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনি মনোনয়নের চিঠি পেয়েছেন। এখন তিনি মামলার বিষয়ে কোর্টে আছেন। আজ না হলেও আগামীকাল (মঙ্গলবার) এলাকায় যাবেন।’

এ বিষয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মনোনয়ন দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় কোনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনাদের জানানো হবে।’

/এএইচআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের