মনোনয়নবঞ্চিত চার নেতাকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ২৩:১৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২৩:২৮

জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বি এম মোজাম্মেল হক আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া চার হেভিওয়েট নেতাকে নিরাশ না হতে বলেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে গণভবনে তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
ক্ষমতাসীন দলের এই চার নেতা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং দলটির অন্য সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা দলীয় মনোনয়ন পাননি।
গণভবন সূত্রে এসব জানা গেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিকেল ৫টার পর তার সরকারি বাসভবন গণভবনে যান এই চার নেতা। প্রধানমন্ত্রী তাদের নিরাশ না হতে বলেন।
জাহাঙ্গীর কবির নানকের ঢাকা-১৩ থেকে সাদেক খান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসন থেকে মনোনয়ন পাওয়ায় বাদ পড়েছেন আগের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম। মো. আব্দুর রহমানের ফরিদপুর-১ আসন থেকে এবার মনোনয়ন পেয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন বুলবুল। বি এম মোজাম্মেল হকের শরীয়তপুর-১ আসন থেকে এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের