তৈরি হচ্ছে বিএনপির নির্বাচনি প্রচারকৌশল, প্রতীক আসছে থ্রিডিতে

সালমান তারেক শাকিল
২৯ নভেম্বর ২০১৮, ২১:৪৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২২:৩৪

তৈরি হচ্ছে বিএনপির নির্বাচনি প্রচারকৌশল, প্রতীক আসছে থ্রিডিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা কৌশল নির্ধারণ করছে বিএনপি। ইতোমধ্যে নির্বাচনি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।  কয়েকদিনের মধ্যে প্রচারণা সেল, প্রশাসনিক সেল, কূটনৈতিক সেল গঠিত হবে। এরইমধ্যে নির্বাচনি প্রতীক ধানের শীষের থ্রিডি প্রকাশিত হয়েছে। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী প্রকাশ করা হবে। দলের দায়িত্বশীল একাধিক নির্ভরযোগ্য নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই জন শিক্ষার্থী নির্বাচনি প্রতীক ধানের শীষের থ্রিডি ভার্সন তৈরি করেছেন। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী তা প্রকাশ করা হবে।’

বিএনপির নির্বাচনি প্রচারণার কাজে যুক্ত একাধিক দায়িত্বশীল জানান, নির্বাচন পরিচালনায় ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি শক্তিমালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে নির্বাচনি প্রচারণার কমিটি গঠিত হবে। এছাড়া কূটনৈতিক সেল, প্রশাসনিক সেল গঠন করা হবে, যে কমিটিগুলো সংশ্লিষ্ট কাজগুলো করবে।

বিএনপির নির্বাচনি প্রচারণায় থ্রিডি পোস্টারের প্রতিলিপি

জানা গেছে, প্রচার সেল ইতোমধ্যে কাজ গুছিয়ে এনেছে। হাইকমান্ডের নির্দেশ পেলেই তা নির্বাচন পরিচালনা কমিটির কাছে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর তা প্রকাশ করা হবে। প্রচার সেল ইতোমধ্যে লিফলেট, প্রামাণ্য চিত্র, পোস্টার তৈরির কাজ শেষ করে এনেছে। এই সেল থেকে প্রতীকের বিভিন্ন ধরনের ব্যবহার করা হবে। ফেসবুক, টুইটার, ব্লগ ও ইউটিউবে এই সেলই প্রচারণা কাজ করবে।

এই বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি একটি বড় দল, নির্বাচনি প্রচারণাও বড় পরিসরে ঘটবে। আমরা কাজ করছি। সময় হলেই জানতে পারবেন।’

বিএনপির প্রচারকাজে যুক্ত একাধিক দায়িত্বশীল জানান, একাদশ জাতীয় নির্বাচনে ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ, চমকঅংশ, বিগত দিনে সরকারের নানা প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাপার, দৃশ্যমান উন্নয়ন হলেও এর ফল কতটা মানুষ পেয়েছে, নির্যাতিত নেতাকর্মীদের সাক্ষাৎকারসহ নানা বিষয় প্রচারণার কাজে যুক্ত করা হতে পারে। যদিও এ বিষয়ে কোনও নেতাই মন্তব্য করতে রাজি হননি।

/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম