ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত, ১৭ ডিসেম্বর ইশতেহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৩২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৫২

ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত, ১৭ ডিসেম্বর ইশতেহার
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বনির্ধারিত ১০ ডিসেম্বরের জনসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জোটটির মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে জনসভার তারিখ জানানো হবে। আগামী ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হবে।’ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘গণহারে মনোনয়নপত্র বাতিলের পর যে অবস্থা সৃষ্টি হয়েছে, এ বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। প্রতীক বরাদ্দের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। একইসঙ্গে প্রতীক বরাদ্দের পরেই নিজ নিজ এলাকায়, নিজ নিজ প্রতীক নিয়ে জনগণের সামনে মিছিল করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলায় এ প্রোগ্রামগুলো রাখা হয়েছে। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ১০ তারিখের জনসভা নির্বাচনের কারণে স্থগিত করা হচ্ছে। পরবর্তী সময়ে এই জনসভার তারিখ ঘোষণা করা হবে। এটা সম্ভবত নির্বাচনি প্রচারণার শেষের দিকে এই জনসভা করা হবে।’

নির্বাচনি ইশতেহার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্টের যে ইশতেহার ঘোষণা করা হবে, তা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে।’

আসন বণ্টন নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘প্রতীক বরাদ্দ ও আসন বিন্যাস নিয়ে আলোচনা হয়েছে। আপনারা দুই-একদিনের মধ্যেই জানতে পারবেন।’

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম