বৈধ প্রার্থীদের বিরুদ্ধে আপিলে সফলতা পাননি কেউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:২৫

নির্বাচন কমিশন

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৪৩ জন আপিল করে ২৪৩ জন প্রার্থিতা ফেরত পেলেও বৈধ প্রার্থীদের বিরুদ্ধে আপিল করে সফলতা পাননি কেউ। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে বকেয়া, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অন্তত ২০ জন বৈধ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হয়। প্রত্যেকটি আপিল আবেদন বাতিল বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনারদের আপিল বেঞ্চ।

বৃহস্পতি, শুক্র ও শনিবার নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এ তথ্য জানা গেছে।

এদিকে যে ২৪৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাদের মধ্যে একটি বড় অংশ ছিল বিএনপি মনোনীত। তবে দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার প্রার্থিতা ফেরত পাননি। তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করা হলে নির্বাচন কমিশনারদের আপিল বেঞ্চ চার-এক ভোটে মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। কমিশনার মাহবুব তালুকদার তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়ন বৈধ করার পক্ষে রায় দেন। প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি চারজন কমিশনার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন।

বিএনপি ছাড়াও প্রার্থিতা ফেরত পাওয়া অন্য দলের মধ্যে আওয়ামী লীগের ২, জাতীয় পার্টির ১৭, গণফোরামের ৬, খেলাফত মজলিসের ৩, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫, বিকল্পধারার ৫, এলডিপির ৪, জাতীয় পার্টি-জেপি ২, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৬, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট  ৪, জমিয়তে উলামায়ে ইসলাম ১, ইসলামী ঐক্যজোট ৫ ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ৬, জাকের পার্টির ১৮, মুসলিম লীগের ৫, সিপিবির ৫, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ১, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৬, বাংলাদেশ মুসলিম লীগের ১, মুসলিম লীগের ২, খেলাফত আন্দোলনের ১ এবং অন্যান্য রাজনৈতিক দলের ৪ জন রয়েছেন। এছাড়া স্বতন্ত্র ৪৪ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৩ হাজার ৬৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এসব দলের প্রার্থী সংখ্যা ২ হাজার ৫৬৭ ও বাকি ৪৯৮ জন স্বতন্ত্র। ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই করে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এর মধ্যে বিএনপির ১৪১ ও আওয়ামী লীগের ৩ জন রয়েছেন। পরে কমিশনে আপিল করেন ৫৪৩ জন। আপিলকারীদের মধ্যে অন্তত ২০ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে আপিল জমা হয়। বাকি সবাই প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। সিইসি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন এসব আপিল আবেদন নিষ্পত্তি করেন।

 

/আরজে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের