সিলেট-৬ আসনে নাহিদের সমর্থনে সরে দাঁড়ালেন শমসের মবিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৮

নুরুল ইসলাম নাহিদ ও শমসের মবিন চৌধুরী সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী একই আসনে মহাজোটের প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন করে নিজের প্রার্থিতা প্রত্যাহারের কথা ঘোষণা দিয়েছেন। রবিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বারিধারায় বি. চৌধুরীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই  ঘোষণা করেন।

শমসের মবিন চৌধুরী বলেন, ‘যদিও প্রার্থিতা প্রত্যাহারে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা আগেই শেষ হয়েছে, তবু আমি বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো। আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকদের মাধ্যমে সিলেট-৬ আসনে মহাজোটের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সর্বক্ষেত্রে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান শমসের মবিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরী। তিনি গত ৯ ডিসেম্বর এই আসনে মহাজোটের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক